আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়।
আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল প্রথম দুটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষটি চট্টগ্রামে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে (২ মে)।
ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন