মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচে ঘরের মাঠে আত্মবিশ্বাসী শুরু করতে চায় বাংলাদেশ দল। অন্যদিকে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড বর্তমানে দ্বিতীয় স্থানে, যেখানে বাংলাদেশ রয়েছে নবমে। দুই দলের মুখোমুখি ৪৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি, বাংলাদেশ ১১টি, আর একটি ম্যাচ ড্র হয়েছে।
তবে বাংলাদেশের মাটিতে লড়াই হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮টি, নিউজিল্যান্ড ৭টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটনকুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন