টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৫৫ এএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে গেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস জয়ের পর তিনি বলেন, আগের ম্যাচের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন মনে হলেও ভেতরের দিক এখনো শুষ্ক রয়েছে এবং সেটি আগের ম্যাচের মতোই আচরণ করতে পারে বলে আশা করছেন তারা।

অন্যদিকে, টস হারলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, দল ভালো খেলতে পারলে জয় সম্ভব। তার মতে, উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক। আগের ম্যাচে দুটি ক্যাচ নিতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ:

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স, উইলিয়াম ও’রুরক।

এম জি