বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
চট্টগ্রামে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ সামনে রেখে চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকায় চট্টগ্রামের এই ম্যাচটিকে অলিখিত ফাইনাল হিসেবে দেখা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

মঙ্গলবার বিসিবি জানায়, স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সর্বনিম্ন। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা করে রাখা হয়েছে।

প্রিমিয়াম আসনের মধ্যে পূর্ব ও পশ্চিম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকা এবং একই দামে রয়েছে পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটও। এ চারটি ক্যাটাগরিই সবচেয়ে বেশি দামের আসন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে চট্টগ্রামে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

এএন