বিসিবি নির্বাচন চলছে, সন্ধ্যায় ফলাফল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০২:৫৭ পিএম
বিসিবি নির্বাচন চলছে, সন্ধ্যায় ফলাফল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। গত ৮ মাসের ব্যবধানে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০টি পরিচালক পদের মধ্যে ইতোমধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচন হচ্ছে শুধু খুলনা বিভাগের দুটি এবং বরিশালের একটি পরিচালক পদের জন্য।

তবে খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। ক্যাটাগরি-৩ এর একমাত্র পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে কোনো প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি।

মোট ১২টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৮ থেকে কমে বর্তমানে ১৬ জনে দাঁড়িয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুইজন পরিচালক এবং নির্বাচিত ২৩ জন পরিচালক মিলে বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করবেন।

এম জি