চোট, সমালোচনা আর দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপে ফিরছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন সেলেসাওদের এই সুপারস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা। আমাকে আবারও এই মুহূর্ত বাঁচার সুযোগ দেওয়ার জন্য।’ পোস্টে তিনি কয়েকটি লাভ ইমোজি ও ব্রাজিলের পতাকা যুক্ত করেন।
বাংলাদেশ সময় ভোর চারটায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপে আবারও দেখা যাবে নেইমারকে।
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে যাওয়া এই তারকা কতটা ছন্দে থাকেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন