বিশ্বকাপের মঞ্চে একের পর এক নতুন ইতিহাস লিখে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করার মাধ্যমে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে জোড়া গোলের এই নতুন কীর্তি গড়েন সিআরসেভেন (CR7)।
এর ঠিক আগের দিন সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ওই দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। মেসির গড়া সেই রেকর্ডটি ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই নিজের করে নিলেন রোনালদো।
এই রেকর্ডের পাশাপাশি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য এক বিশ্বরেকর্ডও নিজের ঝুলিতে পুরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই জালের দেখা পেয়েছেন তিনি। বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির আর কারো নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে কেবল লিওনেল মেসির।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে প্রথম গোলটি করে ইতিহাসের চূড়ায় পৌঁছান রোনালদো এবং পরে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেছিলেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এবার ২০২৬ বিশ্বকাপে এসেও নিজের সেই গোলক্ষুধা ধরে রাখলেন এই ফুটবল কিংবদন্তি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন