ফেব্রুয়ারি ২০, ২০১৫, ০৫:৪৩ এএম

কোন কারণ ছাড়া জীবজন্তু হত্যা করা অপরাধ। কোন অপরাধ না থাকা সত্ত্বেও ডিনারের জন্য পাঁচটি কুমির হত্যা করলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক।
যুক্তরাষ্ট্রে মানুষ যখন পিজ্জা এবং বার্গার খেতে রেস্টুরেন্টে যায় তখন ফ্লোরিডা রাজ্যের বাসিন্দা ৩০ বছর বয়সী রিচার্ড নিক্সি কুমিরের মাংস খাওয়ার ইচ্ছা পোষণ করলেন।
রেস্টুরেন্টে মাংস পাওয়া যাবে না বলে তিনি নিজেই পাঁচটি কুমির হত্যা করলেন! কুমির হত্যার কথা স্বীকারও করেছেন রিচার্ড নিক্সি।
স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রিচার্ড স্বীকার করেছেন যে—তিনি কুমির হত্যা করে তাদের লেজ কেটে ফেলেছেন। রিচার্ডকে গ্রেফতার করা হলেও ৫শ’ মার্কিন ডলারের বিনিময়ে জামিন দেয়া হয়েছে।
ফ্লোরিডার আইন অনুযায়ী, বছরের একটা নির্দিষ্ট সময়ে কুমির শিকার করা যাবে। এর জন্য লাইসেন্স থাকতে হবে।
রাজ্যের মাছ এবং বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের মুখপাত্র গ্রেগ ওয়ার্কম্যান জানিয়েছেন, কুমির যদি কারো সমস্যার কারণ না হয় তাহলে কেউ কুমির শিকার করতে পারেন না। এই লাইসেন্স সবার জন্য মুক্ত নয়। -স্কাই নিউজ