এপ্রিল ২, ২০১৫, ০৬:৫১ এএম
বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ভারতের ব্যাটিং সুপারস্টার সুরেশ রাইনা। ছেলেবেলার বন্ধু প্রিয়ংকা চৌধুরীকে বিয়ে করতে যাচ্ছেন রাইনা। বিয়ের অনুষ্ঠান দিল্লির গাজিয়াবাদে হবে ৩ এপ্রিল শুক্রবার।
পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে প্রিয়ংকার সাথে রাইনার বাগদানের অনুষ্ঠান হয়েছে বুধবার। বিরাট কোহলি ও আনুশকা শর্মা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। দিল্লির লিলা প্যালেস হোটেলে রাইনার বিয়ের অনুষ্ঠান হবে।
প্রিয়ংকারা রাইনাদের পারিবারিক বন্ধু। রাইনার মা ও প্রিয়ংকার মা ভালো বন্ধু। এই দুজনের বাবা একটি প্রাইভেট ফার্মের সতীর্থ। প্রিয়ংকা প্রযুক্তি ইঞ্জিনিয়র। এখন নেদারল্যান্ডসে তার চাকরী। বিয়ের পর তার চাকরী ছেড়ে দেওয়ার কথা শোনা গেছে।
সূত্র মতে, ব্যাঙ্গালোরে ক্রিকেট সফরের সময় রাইনা প্রিয়ংকার প্রেমে পড়েন।