Amar Sangbad
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬,

রাজধানীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

এপ্রিল ৪, ২০১৫, ০৬:৪৩ এএম


রাজধানীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

 রাজধানীর কদমতলী ও নিউমার্কেট এলাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মোট সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইকারীদের ধারালে অস্ত্রের আঘাতে আহত মো. ফালান মিয়াকে (২৭) পঙ্গু হাসপাতাল এবং  মো.  সানুকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বাসায় যাচ্ছিলেন ফালান মিয়া। কদমতলি এলাকায় সাত-আটজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী সানু মিয়া রাত দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। তারা সানু মিয়ার পায়ে গুলি করে ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়