Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

চলে গেলেন 'শতবর্ষী' কিশোরী

এপ্রিল ৬, ২০১৫, ০৭:৫৩ এএম


চলে গেলেন 'শতবর্ষী' কিশোরী

 চলে গেলেন 'শতবর্ষী' কিশোরী হেইলি ওকেনিস। বয়স হয়েছিল ১৭ বছর কিন্তু লোকে চিনত 'শতবর্ষী কিশোরী' বলেই। কারণ হেইলি এমন এক বিরল রোগে ভুগছিলেন যাতে তার শরীর বেড়েছিল বয়সের তুলনায় আটগুণ বেশি। রোগটির নাম প্রোজেরিয়া।

বৃহস্পতিবার রাতে ব্রিটেনের সাসেক্সে মারা গেছেন হেইলি।

মৃত্যুর আগে হেইলির বয়স হয়েছিল মাত্র ১৭ বছর। তবে তার দেহের বয়স শত বছরের বেশি। ১৩ বছর বয়সে এই রোগে আক্রান্ত হন হেইলি।

মৃত্যুর পর হেইলির মা বলেন, 'আমাদের মেয়ে যেখানেই আছে ভালো আছে। আর চিন্তা নেই।'

শুক্রবার হেইলির মৃত্যুতে তার শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন লন্ডনের প্রায় একশ' প্রোজেরিয়া রোগী।

১৭ বছরের জীবনে হেইলি ওকেনিসকে নিয়ে তৈরি হয়েছে প্রায় পাঁচটি তথ্য চিত্র। সর্বাধিক প্রচারিত তথ্যচিত্রটির নাম ছিল ‘ওল্ড বিফোর মাই টাইম’।