Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

রুবেলের মামলার অব্যাহতি রিপোর্ট আদালতে

এপ্রিল ৬, ২০১৫, ০৩:০০ পিএম


রুবেলের মামলার অব্যাহতি রিপোর্ট আদালতে

 চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা  ধর্ষণের মামলায় আসামি ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালিমা খাতুন এ রিপোর্ট দাখিল করেন।এ মামলাটি আগামি ১৩ এপ্রিল আদালতে উপস্থাপন কর হবে বলে জি আর নবী হোসেন আমাদেরকে জানান। তিনি ওদিন এ মামলার ধার্য তারিখ। চূড়ান্ত রিপোট্রে বলা হয়েছে, ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি এবং এ মর্মে কোন সাক্ষ্য প্রমাণও পাওয়া যায়নি। সেজন্য চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে।

 গত ১৪/১২/১৪ তারিখে হ্যাপীর অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করেন এবং তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১১ জানুয়ারির মধ্যে তদন্ত অগ্রগতির রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী গত ১৩ ডিসেম্বরে মিরপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে জাতীয় দলের ক্রিকেটার রুবেল এর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অত:পর হাইকোট থেকে জামিন নিয়ে গত ৮ জানুয়ারিতে রুবেল নিন্ম আদালতে আত্মসমর্পন করে জামিন নেয়া পর জামিনের মেয়াদ শেষ হলে রুবেল ঢাকার ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এর আদালতে আত্মসমর্পন করে জামিন চান। সেদিন আদালত তার জামিন বিবেচনা না করে কারাগারে প্রেরণ করেন। সামনে তখন বিশ্ব ক্রিকেট খেলা।ওই খেলাকে কেন্দ্র করে পত্র পত্রিকায় লেখা লেখি হয়।

 অত:পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। ফলে রুবেলের বিশ্বকাপ ক্রিকেট খেলতে বিদেশে যাওয়ার আর কোন বাধা থাকে না। বিশ্বকাপ  খেলা শেষ হওয়ার পর সেই রুবেল এর বিরুদ্ধে অভিযোগ বিষয়ে কোন সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয় তদন্তকারী কর্মকর্তা। একটি রেকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে  প্রধান চরিত্রে নায়িকার  ভূমিকায় ছিলেন। তার অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপোয়।