Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এপ্রিল ৭, ২০১৫, ০৪:৫৭ এএম


টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৬ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিয়ানামার হতে নাফ নদী হয়ে পাচার হয়ে আসার পথে ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে লেদা বিওপি ফাঁড়ীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের আলীখালী লবণ মাঠ এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার এ চালান জব্দ করে।

বিজিবি অধিনায়ক জানান, দুই পাচারকারী ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে ইয়াবাগুলো ফেলে রাতের অন্ধকারে তারা পালিয়ে যায়। এসময় কর্দমাক্ত লবণ মাঠে তাদেরকে ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দকৃত এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সামনে ধ্বংস করা হবে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।