Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

নাটোরে বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা

এপ্রিল ৭, ২০১৫, ০৫:৩৮ এএম


নাটোরে বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা

 নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাহিমালী এলাকায় মোতালেব আলী নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান বনপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হাবিব।

তিনি আরও জানান, রাত ১টার দিকে একটি মোটরসাইকেল যোগে ২/৩ জন দুর্বৃত্ত মোতালেবের বাড়িতে গিয়ে তাকে ডাক দেয়। এসময় তিনি ঘর থেকে বাইরে এলেই দুর্বৃত্তরা তার বুকে দুইটি গুলি করে পালিয়ে যায়।

প্রতিবেশীরা গুলিবিদ্ধ মোতালেবকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।