এপ্রিল ৮, ২০১৫, ০৫:২৪ এএম
বাসাবো ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আব্দুল মজিদ (৬০) নামে এক অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা নিহত হয়েছে। আব্দুল মজিদের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করতেন।
মঙ্গলবার রাতে বাসাবো ফুট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল মজিদ তার সাবেক এক সহকর্মীকে নিয়ে কমলাপুর থেকে শাহজাহানপুরের বাসায় যাচ্ছিলেন। বাসাবো ফুট ওভারব্রিজের নিচে একটি ট্রেনের ইঞ্জিন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় আব্দুল মজিদ ইঞ্জিনের ধাক্কায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল গনি রোডের রেল ভবনের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী ছিলেন আব্দুল মজিদ।