আজ বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার (১২ জুন) পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকালে ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ১১৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তবে আগের দিনের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার একিউআই স্কোর ছিল ১৬৭।

তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৮৭। দ্বিতীয় অবস্থানে কঙ্গোর কিনসাসা (১৬২) এবং তৃতীয় স্থানে উগান্ডার কামপালা (১৫১)।

এদিকে দূষিত শহরের তালিকায় ঢাকার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার জোহেন্সবার্গ, ভিয়েতনামের হেনোয়, চীনের উহান, ভারতের কলকাতা এবং চিলির শান্তিয়াগোর নামও রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এম জি