রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে ৮৫হাজার ৮শত ৬০ শিশুকে

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৬:১০ পিএম

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বমোট ৮৫ হাজার ৮শত ৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ডিপুটি সিভিল সার্জন ডা: অমিত দে সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা ডিপুটি সিভিল সার্জন ডা: অমিত দে সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএস