তাড়াশে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৭:১৭ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৪৫৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ্যামিলি জান্নাত, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার।

জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, “২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হলো। আপনারা সহযোগিতা করলে পোনা মাছ পরিণত হয়ে উপজেলার মানুষের আমিষের চাহিদা অনেকটাই পূরণ হবে। পোনামাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। আসুন সবাই মিলে দেশটিকে মৎস্য সম্পদে ভরে তুলি।”

ইএইচ