মাটিরাঙ্গায় ভিজিডি চাল বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:১২ পিএম

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেলছড়ি ইউনিয়ন পরিষদে ভিজিডির জুলাই-আগস্ট দুই মাসের জন্য কার্ডধারীদের হাতে ৬০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বেলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বেলছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ উপকারভোগীরা।

উপকারভোগী নারীরা জানান, নিয়মিত ভিজিডি চাল পেয়ে তাদের সংসারের ভার কিছুটা হলেও হালকা হয়েছে এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ