কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের দায়ে ১১ জনের জেল

সিলেট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:১০ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে জেল এবং ৬টি স্টিল বডি নৌকা ও ২টি লিস্টার মেশিন আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা। 

অভিযানে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৬টি স্টিল বডি নৌকা, ২টি লিস্টার মেশিন এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জনকে ১০ দিন করে জেল দেওয়া হয়েছে।

ইএইচ