বরগুনা-১ আসনে তৃণমূলের ভরসা নজরুল ইসলাম মোল্লা

বেলাল হোসেন মিলন, বরগুনা প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৯ পিএম

বরগুনার রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম নজরুল ইসলাম মোল্লা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এবং জেলা বিএনপির সফল সভাপতি হিসেবে তিনি শুধু বরগুনা-১ আসনে নয়, বরং পুরো বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এখন বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সবার শীর্ষ।

দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ভরসার প্রার্থী হিসেবে তৃণমূলের সর্বাধিক সমর্থন পাচ্ছেন নজরুল ইসলাম মোল্লা। 

মামলা-হামলা, নির্যাতন ও দমননীতির মুখে থেকেও তিনি নেতাকর্মীদের সংগঠিত করেছেন। রাজনীতি শুরু থেকে আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও সাহসী নেতৃত্ব তাকে জনমানসে ভরসার প্রতীকে পরিণত করেছে।

বরগুনা সদর, আমতলী ও তালতলী  উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দলীয় সংকটে নজরুল ইসলাম মোল্লা বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই তৃণমূল এখন তাকেই প্রার্থী হিসেবে চায়।

বরগুনা সদর, আমতলী ও তালতলী এ তিন উপজেলা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সেই ক্ষেত্রে এই এলাকায় একজন দক্ষ, ডায়নামিক ও কর্মট সংসদ সদস্য প্রয়োজন। আর সে ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে নজরুল ইসলাম মোল্লার নাম। 
জনগণের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি বরগুনা-৪ আসনে এক আস্থার নাম। বন্যা-দুর্যোগে ত্রাণ বিতরণ, দরিদ্রদের চিকিৎসা সহায়তা, সামাজিক সমস্যা সমাধান-সব ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

বরগুনার প্রবীণ ভোটার মস্তফা কসাইর বলেন, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের অভিভাবকের মতো। তাই তার প্রার্থিতা মানেই মানুষের আশা পূরণের প্রতিশ্রুতি।

বিশেষ করে তরুণদের মধ্যে নজরুল ইসলাম মোল্লার জনপ্রিয়তা ব্যাপক। তিনি যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টিতে অনুপ্রাণিত করেন। এজন্যই তরুণ সমাজ তাকে রাজনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণীয় ব্যক্তিত্ব মনে করে।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বরগুনা-১ আসনে যদি নজরুল ইসলাম মোল্লাকে প্রার্থী করা হয় তবে এ আসনে বিজয় নিশ্চিত হবে। জনপ্রিয়তা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলির কারণে তিনি বর্তমানে বরগুনার রাজনীতির অন্যতম শক্তিশালী প্রার্থী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বরগুনার রাজনৈতিক ইতিহাসে নজরুল ইসলাম মোল্লা ইতোমধ্যেই এক আইকন হিসেবে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্ব, সংগ্রাম ও জনসম্পৃক্ততা প্রমাণ করছে আদর্শ ও জনগণের ভালোবাসা থাকলে দীর্ঘ লড়াইয়েও জয় সম্ভব।

দীর্ঘদিন থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলার সাধারণ মানুষকে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রান্তিক জনপদে ছুটে চলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, আল্লাহ তায়ালা নিজগুনে বরগুনা জেলার ছয় উপজেলায় সকল সম্ভাবনাকে আধুনিকায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। দল, দেশ ও জাতির প্রয়োজনে চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিবেন তা অতীথের ন্যায় ভবিষ্যতেও নিজের সর্বশক্তি দিয়ে পালন করব ইনশাআল্লাহ।

ইএইচ