বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের অফিসার্স ক্লাবের সামনে থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশা মিয়া, প্রকৌশলী মো. আবু হানিফ, মো. রবিউল ইসলাম মুসা, আইডিইবি বাগেরহাটের আহ্বায়ক মো. মারুফ উদ্দিন তালুকদার, সদস্য সচিব কাজী মাহমুদুল কবির প্রমুখ।
র্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ইএইচ