বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৪৮ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দিবস দুটি পৃথকভাবে পালন করা হয়। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী এবং দুর্নীতি বিরোধী কমিটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিন।

এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক ও রাজনৈতিক দলের লোকজন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, স্যানিটেশন প্রকৌশলী মঈন উদ্দিন, থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক ও দুর্নীতি কমিটির সদস্য আব্দুর রব সহ অনেকে। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ইএইচ