বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আর অ্যানালগ এর অস্তিত্ব নেই।"
বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত নাটোর আইটি ইনস্টিটিউটের ১০০ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল ও নাটোর আইটি ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক তাহমিনা আশরাফী।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দুলু আরও বলেন, "এখন এই কম্পিউটারের যুগে আমি তোমাদের সফলতা কামনা করি। কারণ আজকে আমাদের দেশের ছেলে-মেয়েরা বিদেশে যেতে চায়। এখন প্রশিক্ষণ শেষে ঘরে বসে কম্পিউটার ট্রেনিং এর মাধ্যমে হাজার হাজার, লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবে।"
তিনি জানান, প্রযুক্তি দক্ষ তরুণরা দেশেই বসে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে এগিয়ে নিতে পারবেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
ইএইচ