জেলা প্রশাসন দিনাজপুর কর্তৃক আয়োজিত ১৩তম রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় সর্বোচ্চ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা।
রংপুর বিভাগের ৮ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে গতকাল শনিবার দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দান স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মোট ৩০টি ইভেন্টের মধ্যে ১১টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে কুড়িগ্রাম জেলা। এছাড়াও ৫টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং ৪টি ইভেন্টে তৃতীয় স্থান অধিকারসহ মোট ২০টি পদক লাভ করেন কুড়িগ্রাম জেলার প্রতিযোগীবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।
কুড়িগ্রামের বিজয়ী দলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
ইএইচ