গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

জাহিদ খন্দকার, গাইবান্ধা প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩০ এএম

‎গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আজ রাত সাড়ে নয়টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশকিছু দিন ধরে পলাতক ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি তার শহরের বাসায় আছেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

এএন