উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৬০ জন জেলের হাতে গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোকন সরদার, পৌর সভাপতি মো. আল-আমিন সরদার ও পৌর বিএনপির সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন আকন।
বক্তারা বলেন, নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকার এ ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গরু পালন জেলেদের জন্য টেকসই আয়ের একটি কার্যকর মাধ্যম হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী জেলে, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ