২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুজ্জামান এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মাসুদ রানা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান জানান, বিতরণের আগে তারা চাল বুঝে পেয়েছেন। মোট ৩ হাজার ৫৭৫টি কার্ডের মালামাল বুঝে নিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এএন