রংপুরে ১১৭ বোতল ফেয়ারডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৪০ পিএম

রংপুর র‌্যাব-১৩ ১১৭ বোতল ফেয়ারডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেল ৩ টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ মওলানা ভাসানী হরিপুর ব্রিজ এলাকা থেকে রাশেদুল ইসলাম ও রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ১১৭ বোতল ফেয়ারডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ধৃত রাশেদুল ইসলাম ও রাজিব হোসেনের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের হাসানপাড়া গ্রামে।

রংপুর র‌্যাব-১৩ উপ-অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব পদ্ধতিতে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।”

এএন