মাগুরায় পুলিশ সুপার বদলি, নতুন এসপি মোল্লা আজাদ হোসেন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:১৮ পিএম
বদলি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও নতুন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: আমার সংবাদ কোলাজ

মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলি কার্যকর করা হয়েছে। দীর্ঘদিন মাগুরা জেলায় দায়িত্ব পালন শেষে তিনি নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করবেন।

অন্যদিকে মাগুরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা)। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

মাগুরার নতুন পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন (পিপিএম) রবিবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ডিএমপি, ঢাকার উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভাব্য আগামী পবিত্র ঈদুল ফিতরের পর তিনি মাগুরা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন।

প্রশাসনিক এ বদলির মাধ্যমে মাগুরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএন