কালাইয়ে মাসব্যাপী মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট) প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:০৫ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে গত এপ্রিলে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আটজন পেশাদার মাদক কারবারি এবং বাকিরা মাদকসেবী। 

মঙ্গলবার দুপুরে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত এপ্রিল মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিদের কাছ থেকে ২০২ পিস ট্রামাডল, ১৫ পিস ইয়াবা এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় আটটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া আটক হওয়া অবশিষ্ট ৩৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএন