কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে এবং ভাসমান বখাটেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
এম জি