টাঙ্গাইলে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মারফুজা সুলতানা (২৪) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিমখসিলা বস্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটককৃত মারফুজা কদিমখসিলা বস্তিপাড়ার নয়নের স্ত্রী। অভিযান চলাকালে জাহিদ (৫৪) নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল কদিমখসিলা বস্তিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মারফুজা সুলতানার কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৬) দায়ের করেছেন। দুপুরে আটককৃত নারীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

জেএইচআর