কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৪০ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।
বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এম জি