মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে "One Student One Tree" কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় সোনারগাঁ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সোনারগাঁর বৈদ্যেরবাজার মাছবাজার-সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ঘাটলা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আগত শিক্ষার্থীরা।
এএন