পরিবেশক সমিতি দিনাজপুরের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঘোষিত নতুন ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা) সভাপতি এবং মো. শামীম কবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম. এ মামুন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটির নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি এম. এ মামুন বিপ্লব ও মো. রেফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল এবং কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ, ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে অসিত চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহমুদ (জুয়েল) ও মো. সাঈদ হোসেন।
সংশ্লিষ্টরা উল্লেখ করেন, সর্বসম্মতিক্রমে নির্বাচিত এই নতুন কমিটি আগামী দুই বছর (৩ জুলাই ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৮ পর্যন্ত) দায়িত্ব পালন করবে।
দিনাজপুরের পরিবেশকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নতুন কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
জেএইচআর