রাজবাড়ীর গোয়ালন্দে জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কান্তি পাল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, জুলাই যোদ্ধা মাহিম, গোয়ালন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির হাসান, সদস্য শংকর, মাহমুদুল হাসান রাকিব, নাজমুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা গোয়ালন্দে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণসহ জুলাই শহিদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান। এতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
এএন