চলতি জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ছে নাকি কমছে, সেই সিদ্ধান্ত আজই জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন এই মূল্য ঘোষণা করবে। সৌদি আরামকোর জুলাই ২০২৬ সালের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির এই দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে।
বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় নতুন মূল্য সংক্রান্ত ঘোষণা আসার পর থেকেই দেশজুড়ে তা কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারের দামের সাথে সমন্বয় করে প্রতি মাসেই বিইআরসি এই নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
এর আগে গত ২ জুন মূল্য সমন্বয়ের মাধ্যমে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসেও এই দাম কিছুটা কমানো হয়।
একই সঙ্গে আজ গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করবে কমিশন। সর্বশেষ গত ২ জুন লিটারপ্রতি অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ভোক্তা পর্যায়ে মূসকসহ ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আজকের এই ঘোষণার মাধ্যমে জুলাই মাসজুড়ে কার্যকর এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম সম্পর্কে ভোক্তারা নিশ্চিত হতে পারবেন।
জেএইচআর