সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।
মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মাউশির পক্ষ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ জুলাই এবং শেষ হবে ১৬ জুলাই।
নতুন এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এম জি