ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাব (ডিআইইউসিসি) 'সদস্য সংগ্রহ ৭.০' কার্যক্রম শুরু করেছে। আগামী ১ আগস্ট পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সঙ্গীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, বাদ্যযন্ত্র, ফটোগ্রাফি/ভিডিও এডিটিং, চারুকলা ও হস্তশিল্প, গ্রাফিক্স ডিজাইন, ভলান্টিয়ার এবং অফিস সেক্রেটারিসহ বিভিন্ন বিভাগে সদস্য নেওয়া হবে।
ক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আগামী ২ আগস্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি ভবনের দ্বিতীয় তলায় অডিশন অনুষ্ঠিত হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এএন