অবসর যাপনের জন্য স্ত্রী স্নেহা রেড্ডিকে নিয়ে উড়াল দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মাথায় ঝুটি করে চুল বাঁধা, পরনে কালো প্যান্ট ও টি-শার্ট। রেড্ডির পরনেও কালো টাউজার ও সাদা রঙের টি-শার্ট রয়েছে।
দুজনকে হাঁটতে দেখা যায় এয়ারপোর্টের বারান্দায়। সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, বুধবার (৯ নভেম্বর) অবসর যাপনের জন্য স্ত্রীকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে ধারণা করা হচ্ছে তারা হায়দরাবাদ বিমানবন্দর থেকে ভারত ছাড়েন। তবে কবে ভারতে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানান যায়নি।
উল্লেখ্য, চলতি বছরে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ব্যাপক সাফল্য পায় বক্স অফিসে। সিনেমাটির দ্বিতীয় কিস্তিতেও আল্লু অর্জুন অভিনয় করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে
এবি