শাকিবকে নিয়ে সুন্দর মুহূর্তের স্মৃতিচারণ করলেন অপু

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:৫৬ পিএম
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বগুড়ার সাধারণ প্রান্তর থেকে ঢাকাই চলচ্চিত্রের রঙিন পর্দায় পৌঁছেছেন অপু বিশ্বাস। ছোটবেলার স্বপ্ন থেকে বাস্তবায়িত হয়ে ওঠা তার সিনেমা জীবন তাকে রাতারাতি ‘ঢালিউড কুইন’-এর মর্যাদা এনে দেয়।

২০০৫ সালে আমজাদ হোসেনের ‘অবন্তি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। পরের বছর এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’-এ প্রধান নায়িকার চরিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় তাকে আরও জনপ্রিয়তা দেয়। এরপর **‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কাবিননামা’ সহ বেশ কয়েকটি ছবিতে তারা জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন।

পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবের ভালোবাসায় রূপ নেয়। অপু বিশ্বাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করেছেন। জানিয়েছেন, তাদের প্রেম শুরু হয়েছিল সিনেমার মতোই মিষ্টি এবং চুপিসারে। শাকিব প্রায়ই কলেজ গেটের পাশে ছোট স্টোরের কর্নারে দাঁড়িয়ে থাকতেন অপুকে একটি ঝলক দেখার জন্য।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন তারা, কিন্তু সেই খবর অনেকদিন দর্শক ও মিডিয়ার অজানা ছিল। সন্তান জন্মের পরই এই সম্পর্ক প্রকাশ্যে আসে।

তবে রূপকথার মতো শুরু হওয়া এই ভালোবাসার গল্প শেষ পর্যন্ত বাস্তব জীবনের কঠোরতা ও ভুল বোঝাবুঝিতে ভেঙে যায়। বিচ্ছেদ ঘটে এবং সম্পর্ককে বিদায় জানাতে হয়।

আজও অপু বিশ্বাস সেই স্মৃতিগুলো মনে করলেই দেখতে পান মিষ্টি ভালোবাসার মুহূর্ত এবং হারানোর বেদনা একসাথে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিজ জন্মস্থান বগুড়াতে গিয়েছিলেন।

এএন