আবারও লাপাত্তা বুবলী!

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:২৯ পিএম

চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে আবারও তৈরি হয়েছে রহস্য। ঈদের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে।

গত বছরের শেষ দিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সামনে আসে। বিশেষ করে সন্তানসংক্রান্ত নানা খবর ও বিদেশে অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি উঠলেও এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এরপর থেকে ধীরে ধীরে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি কমে যায়। বর্তমানে তার ব্যক্তিগত জীবন বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও এ নিয়ে অভিনেত্রীর কোনো মন্তব্য বা প্রচারণামূলক কার্যক্রম দেখা যাচ্ছে না। ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো সাড়া মিলছে না বলে জানা গেছে।

শোবিজ অঙ্গনের একটি সূত্র দাবি করছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে কৌতূহল ও আলোচনা, যদিও তার পক্ষ থেকে এখনো নীরবতাই বজায় রয়েছে।

এএন