জীবনের কঠিন সময়ে ইয়ানের পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৫৬ পিএম

জনপ্রিয় সিরিজের ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ অভিনেতা ইয়ান সামারহেল্ডার সম্প্রতি তার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেছেন। একটি ব্যর্থ ব্যাবসায়িক উদ্যোগের কারণে তিনি প্রায় আট অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী নিকি রিড।

জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ এর তারকা অভিনেতা ইয়ান সোমারহেল্ডার সম্প্রতি তার জীবনের এক কঠিন ও অন্ধকার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একটি ব্যর্থ ব্যবসায়িক উদ্যোগের কারণে তিনি প্রায় আট অঙ্কের সমপরিমাণ, অর্থাৎ কোটি কোটি টাকার ঋণের চাপে পড়ে যান।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে ইয়ান একটি পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে স্টার্টআপ শুরু করেছিলেন। কিন্তু ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত এবং প্রতারণার শিকার হয়ে প্রকল্পটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এর ফলে তার দীর্ঘদিনের সঞ্চয় প্রায় শেষ হয়ে যায় এবং তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়ে যান।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, বাধ্য হয়ে ইয়ানকে নিজের বাড়ি, গাড়ি, শখের ঘড়ি এবং মূল্যবান ব্যক্তিগত সংগ্রহও বিক্রি করতে হয়।

এই কঠিন সময়ে তার পাশে শক্তভাবে দাঁড়ান তার স্ত্রী নিকি রিড। ইয়ানের ভাষ্য অনুযায়ী, নিকি নিজে উদ্যোগ নিয়ে পাওনাদারদের সঙ্গে আলোচনা করেন এবং আইনি জটিলতা মোকাবিলা করে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেন। ইয়ান বলেন, নিকি না থাকলে এই বিপদ থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব ছিল।

বর্তমানে তারা সেই কঠিন সময় কাটিয়ে উঠেছেন এবং ‘ব্রাদার্স বন্ড বোরবন’ ও ‘দ্য অ্যাবজর্পশন কোম্পানি’ এর মতো ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে আবারও স্থিতিশীল জীবনে ফিরে এসেছেন।

অভিনয়ের পাশাপাশি ইয়ান সোমারহেল্ডার এখনও ভক্তদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ এর ড্যামন সালভাতোর চরিত্রের জন্য। একজন রক্তপিপাসু ভ্যাম্পায়ার থেকে আবেগপূর্ণ প্রেমিক হয়ে ওঠার এই চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে এলেনা চরিত্রে নিনা ডোব্রেভের সঙ্গে তার রসায়ন সিরিজের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে জায়গা করে নেয়।

এম জি