অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।
সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত বলে জানা যায়।
গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।
এম জি