আবারও প্রেমে জড়াতে চান বাঁধন

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৬:১৩ পিএম

দেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ে প্রসঙ্গে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের সম্পর্কের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

বাঁধন জানান, অতীতে তার দীর্ঘমেয়াদি একটি সম্পর্ক ছিল। তিনি বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালকের সঙ্গে তার প্রায় চার বছরের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কের পর নতুন করে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিষয়টি এখনও তার জন্য বাস্তব হয়ে ওঠেনি।

বিয়ের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ে নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছিলেন। এমনকি একজন সম্ভাব্য জীবনসঙ্গীকেও খুঁজে পেয়েছিলেন। তার কথায়, তিনি এমন একজন মানুষকে পেয়েছিলেন যার মা তাকে পছন্দ করতেন। কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যক্তি নিজেই সম্পর্ক থেকে সরে দাঁড়ান। ফলে বিয়ের বিষয়টি আর এগোয়নি।

তবে প্রেম ও বিয়ের প্রতি আগ্রহ হারাননি বাঁধন। তিনি বলেন, ভবিষ্যতে উপযুক্ত কাউকে পেলে আবারও প্রেমে জড়াতে চান এবং বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন।

অভিনয়ের ক্ষেত্রেও বর্তমানে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবিটিতে তার গুরুত্বপূর্ণ চরিত্র বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এম জি