ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। একই সঙ্গে নবজাতকের নামও প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও জানানো হয়, পরিবারের নতুন সদস্যকে পেয়ে তারা গভীর আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান তিনি।
এম জি