শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্টে আপ্লুত ভক্তরা

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০২:৫৪ পিএম

দুই প্রজন্মের ঢালিউডের জনপ্রিয় দুই তারকা-নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী শাবনূর এবং দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র ও ওটিটি দুনিয়ায় সক্রিয় পূর্ণিমা-তাদের আন্তরিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

ঢাকাই চলচ্চিত্রে যেখানে তারকাদের মধ্যে প্রতিযোগিতার গল্প প্রায়ই শোনা যায়, সেখানে এই দুই অভিনেত্রীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওটির মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা ও আন্তরিকতার এক উষ্ণ চিত্র ফুটে ওঠে।

পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লেখেন, শাবনূর শুধু একজন তারকা নন, তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে জায়গা করে নেওয়া একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি তার মানবিক গুণেরও প্রশংসা করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, কয়েক বছর আগে একসঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানের প্রশংসাও করেন পূর্ণিমা।

শাবনূরকে উদ্দেশ করে পূর্ণিমা আরও লেখেন, বড় পর্দায় তাকে মিস করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, একসময় ঢালিউডে দুজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এখন শিল্পী সমাজে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এম জি