প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাভাসি চলচ্চিত্র উৎসব’ এর দশম আসরে তিনি এ দায়িত্ব পালন করবেন।
সহবিচারক নয়, এবার সরাসরি প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’খ্যাত এই অভিনেতা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু তত সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজেই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার এত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিচারকের দায়িত্ব পেলাম। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।
চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকায় এটিই মোশাররফ করিমের প্রথম অভিজ্ঞতা, যা তার অভিনয়জীবনে নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এম জি