ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁর মরদেহ পবিত্র নগরী কোমে নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, কোমের জামকারান মসজিদের আকাশে একটি বিশেষ হেলিকপ্টারের উড্ডয়নের দৃশ্য তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ওই হেলিকপ্টারেই খামেনির মরদেহ বহন করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সম্প্রচারমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, কোমে আগামীকালও শোক মিছিল ও দাফনপূর্ব ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে। এসব কর্মসূচি শেষ হলে পরবর্তী ধাপের জন্য তাঁর মরদেহ প্রতিবেশী ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এএন